আ

আতিক্ত

আতিক্ত [ ātikta ] বিণ. ঈষত্ তিক্ত, কিছুটা তেতো, তিতকুটে। [বাং. আ+ সং. তিক্ত]।
আ

আতি

আতি [ āti ] অব্য. (প্রা. বাং.) এত। [তু. সং. অতি]।
আ

আথালপাথাল

আথালপাথাল, আতালিপাতালি, আথালিপাথালি [ āthāla.pāthāla, ātālipātāli, āthālipāthāli ] ক্রি-বিণ. ১. সর্বত্র, চারদিকে; ২. ব্যাকুল ও ব্যস্ত হয়ে; ৩. এদিক-ওদিক চাইতে চাইতে। [প্রকৃ. উথল্ল-পথল্ল]।
আ

আতা

আতা [ ātā ] বি. বুটিদার খোসাযুক্ত ফলবিশেষ। [লা. ata]।
আ

আতশ

আতশ, আতস [ ātaśa, ātasa ] বি. আগুন; উত্তাপ। [ফা. আতশ্, আতিশ্]। আতশবাজি–বি. তুবড়ি হাউই প্রভৃতি আগ্নেয় বাজি। আতশি, আতসি–বিণ. আগ্নেয়। আতশ কাচ, আতশি কাঁচ–বি. যে কাচে সূর্যরশ্মি কেন্দ্রীভূত হলে আগুন জ্বলে ওঠে।
আ

আতশি

আতশি, আতসি–বিণ. আগ্নেয়।
আ

আতশবাজি

আতশবাজি–বি. তুবড়ি হাউই প্রভৃতি আগ্নেয় বাজি।