আতুরা

আতুরা–বিণ. স্ত্রী. (শোকাতুর জননী)।

আতুর

আতুর [ ātura ] বিণ. ১. রুগণ্, রোগগ্রস্ত (অন্ধ-ধাতুর জন); ২. আর্ত, কাতর (শোকাতুর)। [সং. আ + √ তুর্ + অ]। বিণ. স্ত্রী. আতুরা (শোকাতুর জননী)। আতুরাশ্রম–বি. রুগ্ণ ও আর্ত লোকেদের আশ্রয়স্হান।

আতু

আতু [ ā-tu ] অব্য. কুকুরকে ডাকার শব্দ।

আতিশয্য

আতিশয্য [ āti-śayya ] বি. আধিক্য, অতিরিক্ততা (ভক্তির আতিশয্য, ভাবের আতিশয্য)। [সং. অতিশয় + য]।

আতিপাতি

আতিপাতি [ āti-pāti ] ক্রি-বিণ. বিণ. তন্নতন্ন, পুঙ্খানুপুঙ্খ, পাতিপাতি। [দেশি]।

আতিথ্যগ্রহণ

আতিথ্যগ্রহণ, আতিথ্যস্বীকার–বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)।

আতিথ্য

আতিথ্য [ ātithya ] বি. ১. অতিথির সেবা, অতিথির সত্কার; ২. অতিথিসেবার উপকরণ। [সং. অতিথি + য]। আতিথ্যগ্রহণ, আতিথ্যস্বীকার–বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)।

আতিথেয়তা

আতিথেয়তা–বি. অতিথিপরায়ণতা, অতিথির সেবা। বি. আতিথেয়।

আতিথেয়

আতিথেয় [ ātithēỷa ] বিণ. অতিথিপরায়ণ, অতিথির সেবা করে এমন। [সং. অতিথি + এয়]। আতিথেয়তা–বি. অতিথিপরায়ণতা, অতিথির সেবা।