আড়াঠেকা

আড়াঠেকা [ āḍā-ţhēkā ] বি. সংগীতের ষোলো মাত্রার তালবিশেষ। [বাং. আড়াই + ঠেকা]।

আড়াইয়া

আড়াইয়া–বি. আড়াই গুনের নামতা; (বর্ত. বিরল) আড়াই সের ওজনের বাটখারা।

আড়াইহাতি

আড়াইহাতি–বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট।

আড়াই

আড়াই [ āḍāi ] বিণ. দুই এবং আধ, ২ ১/২। [প্রাকৃ. আড়্ঢাইয়]। আড়াইহাতি–বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট। তাল গাছের আড়াই হাত–কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ। আড়াইয়া–বি. আড়াই গুনের নামতা; (বর্ত. বিরল) আড়াই সের ওজনের বাটখারা।

আড়াআড়ি

আড়াআড়ি [ āḍā-āḍi ] ক্রি-বিণ. কোনাকুনি। বি. পরস্পর শত্রুতা বা প্রতিযোগিতা। [বাং. আড়৫.]।

আড়া

আড়া১ [ āḍā ] বি. ১. আকৃতি, ডৌল, ছাঁচ (বেআড়া); ২. প্রকার, ধরন। [সং. আকার]। আড়া২ [ āḍā ] বি. ধান গম ইত্যাদির পরিমাণবিশেষ। [সং. আঢক]। আড়া৩ [ āḍā ] বি. ১. ডাঙা, কিনারা; ২. আড়কাঠ; ৩. কাপড় ইত্যাদি রাখার আড়, সাঙা। [দেশি]।

আড়ষ্ট

আড়ষ্ট [ āḍşţa ] বিণ. ১. অসাড় (শীতে হাত-পা আড়ষ্ট); ২. জড়, অস্বচ্ছন্দ (এত অপরিচিত লোকের মধ্যে সে একটু আড়ষ্ট হয়ে পড়ল)। (তু. মরা. অডস); [হি. আড়া]। আড়ষ্টতা–বি. অস্বাচ্ছন্দ্য, জড়তা।

আড়রি

আড়রি, আড়ুরি [ āḍri, āḍuri ] বি. ১. ভাঙা উঁচু তটভূমি; ২. নদীর উঁচু পাড়। [দেশি]।