আদমী

আদমী (বর্জি.)–আদমি-র বানানভেদ।

আদমি

আদমি, [ ādami, ] (বর্জি.) আদমী–বি. ১. মানুষ, ব্যক্তি, লোক; ২. (হিন্দির প্রভাবে) পতি, স্বামী; ৩. মরদ, মানুষের মতো মানুষ। [আ. আদম্]।

আদনশুমার

আদনশুমার, আদমশুমারি [ ādana.śumāra, ādama.śumāri ] (বর্জি) আদম.সুমারি বি. লোকগণনা, জনসংখ্যা গণনা। [আ. আদম্ + ফা শুমার]

আদম

আদম [ ādama ] বি. ইসলামি খ্রিস্টীয় ও ইহুদি পুরাণে বর্ণিত প্রথম মানুষ। [আ. আদম্]।

আদবকায়দা

আদবকায়দা–বি. ভদ্রতার রীতিনীতি, ভদ্রসমাজের রীতিনীতি। আদবকায়দাদুরস্ত, আদবকায়দাদোরস্ত–বিণ. ভদ্রতার রীতিসম্মত।

আদব

আদব [ ādaba ] বি. শিষ্টাচার, ভদ্রতা। [আ. আদব্]। আদবকায়দা–বি. ভদ্রতার রীতিনীতি, ভদ্রসমাজের রীতিনীতি। আদবকায়দাদুরস্ত, আদবকায়দাদোরস্ত–বিণ. ভদ্রতার রীতিসম্মত।

আদপে

আদপে [ ādapē ] ক্রি-বিণ. অব্য. আসলে, মূলে; মোটে, একেবারেই। [সং আদৌ]।