আদাড়

আদাড় [ ādāḍ ] বি. আবর্জনা বা নোংরা জিনিস ফেলবার জায়গা, আঁস্তাকুড়। [দেশি] আদাড়-পাদাড়–বি. বাড়ির পিছনের বা আশপাশের আবর্জনাপূর্ণ জায়গা; অবাঞ্ছিত জায়গা (কেন তখন থেকে আদাড়েপাদাড়ে ঘুরে বেড়াচ্ছ ?)। আদাড়ে–বিণ. আদাড়ের; নোংরা; জংলা; নিকৃষ্ট (ওই আদাড়ে হাঁড়ি আমি ঘরে তুলব না।)

আদা

আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা–ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া।  আদায়-কাঁচকলায়–পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী–বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী–তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত।

আদলি

আদলি, আধলি [ ādali, ādhali ] বি. আধখানা হাঁড়ি; চারা রোপণের জন্য ব্যবহৃত ভাঙা হাঁড়ির আধখানা (‘আদলি উপরে কেবা কদলি রোপলি রে’: চণ্ডী)। [সং. অর্ধস্হালী]

আদল

আদল [ ādala ] বি. ১. (বিশেষত চেহারার) সাদৃশ্য (ছেলেটির মুখে তার বাবার মুখের আদল আছে); ২. আভাস। [সং. আদর্শ]

আদর্শ

আদর্শ [ ādarśa ] বি. ১. অনুকরণীয় বিষয়, ideal উদ্দেশ্য ও লক্ষ্য; ২. নমুনা, model (রচনার আদর্শ); ৩. দর্পণ, আয়না। বিণ. অনুকরণীয় (আদর্শ চরিত্র)। [সং. আ + √দৃশ্ + অ]।

আদরা

আদরা [ ādarā ] বি. ১. কিছু সাদৃশ্য; ২. নকশা, চিত্রাঙ্কনের প্রাথমিক কাঠামো, sketch [সং. আদর্শ]

আদরিণী

আদরিণী–বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।

আদরণীয়

আদরণীয়–বিণ. আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। বি. আদরণীয়। আদরিণী–বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।

আদর

আদর [ ādara ] বি ১. যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); ২. স্নেহ, প্রীতি; সোহাগ; ৩. শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। আদরণীয়–বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী–বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।