আ আদত আদত [ ādata ] বিণ. ১. আসল, খাটি, প্রকৃত; ২. সমগ্র, গোটা আস্ত। বি. ১. স্বভাব, অভ্যাস; ২. আচার, রীতি, ধারা। [সং. আদিত; তু. আ. আদদ্]। আদতে–ক্রি-বিণ. অব্য. বাস্তবিকপক্ষে, আসলে।
আ আথিবিথি আথিবিথি, আথেবেথে, আথেব্যথে [ āthi.bithi, āthē.bēthē, āthē.byathē ] ক্রি-বিণ. ব্যস্তসমস্ত হয়ে। [বাং. আস্তেব্যস্তে]।
আ আত্রেয় আত্রেয় [ ātrēỷa ] বি. অত্রিমুনির পুত্র। বিণ. অত্রিমুনির বংশজাত। [সং. অত্রি + এয়]। স্ত্রী. আত্রেয়ী। বি. অত্রির পত্নী। বিণ. অত্রির বংশে জাতা।