আদেখলেপনা

আদেখলেপনা–বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)।

আদেখলে

আদেখলে, আদেখলা [ ādēkhalē, ādēkhalā ] বিণ. দেখার বা পাবার জন্য এমন ব্যাকুল হয় যে মনে হয় আগে আর কখনো দেখেনি বা পায়নি; হ্যাংলা; অতিশয় লোভী। [বাং. আ + দেখলে, দেখলা]। আদেখলেপনা–বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)। আদেখলা–আদেখলে-র অনুরূপ।

আদৃত

আদৃত [ ādŗta ] বিণ. ১. আদরপ্রাপ্ত, সমাদরপ্রাপ্ত; ২. সম্মানিত; অভ্যর্থিত। [সং. আ + √ দৃ + ত]।

আদুরি

আদুরি–আদুরে-র স্ত্রীলিঙ্গ।

আদুরে

আদুরে [ ādurē ] বিণ. ১. অতিরিক্ত আদরের; ২. অতিরিক্ত প্রশ্রয় পায় এমন; ৩. অত্যন্ত আবদার বা বায়না করে এমন। [সং. আদর + বাং. ইয়া > এ]। স্ত্রী. আদুরি। আদুরে গোপাল–বি. অতিরিক্ত আদরযত্নে যে ছেলেকে পালন করা হয়।

আদুড়

আদুড় [ āduḍ ] বিণ. খোলা, নগ্ন, অনাবৃত (আদুড় গায়ে থেকো না)। [বাং. আ + হি. উধড় = আউধড়]।

আদিষ্ট

আদিষ্ট [ ādişţa ] বিণ. আদেশপ্রাপ্ত, আজ্ঞাপ্রাপ্ত; উপদেশ বা নির্দেশ পেয়েছে এমন; নিযুক্ত। [সং. আ + √ দিশ্ + ত]।

আদিশূর

আদিশূর [ ādi.śūra ] বি. প্রাচীন বাংলার পরাক্রান্ত হিন্দু রাজা। এঁকে দক্ষিণরাঢ়ী কায়স্হদের (মতান্তরে ব্রাহ্মণদের) পূর্বপুরুষ বলে মনে করা হয়। [সং. আদি + শূর]।

আদিম

আদিম [ ādima ] বিণ. ১. প্রথম (আদিম প্রবৃত্তি); ২. অতি প্রাচীন (‘দেখা হত যদি কোনও আদিম ফাল্গুনে’: সু. দ; আদিম জাতি)। [সং. আদি + ম]।

আদিত্য

আদিত্য [ āditya ] বি. অদিতির পুত্র (বিবস্বান্ অর্যমা পূষা ত্বষ্টা সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু ও উরুক্রম এই দ্বাদশ পুত্র)। [সং. অদিতি + য]।