আদিতেয়

আদিতেয় [ āditēỷa ] বি. ১. অদিতির পুত্র; ২. দেবতা; ৩. সূর্য। [সং. অদিতি + এয়]।

আদিগন্ত

আদিগন্ত [ ādiganta ] বিণ. ক্রি-বিণ. দিগন্ত পর্যন্ত। [সং. আ + দিগন্ত]।

আদিখ্যেতা

আদিখ্যেতা, আধিখ্যেতা [ ādikhyētā, ādhikhyētā ] বি. বাড়া বাড়ি; ভান; ন্যাকামি (ছেলেকে নিয়ে এত আদিখ্যেতা সহ্য করা যায় না)। [সং. আধিক্য]।

আদিরস

আদিরস [ ādirasa ] বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস।

আদিভূত

আদিভূত–বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী. আদিভূতা।