আদ্যকৃত্য

আদ্যকৃত্য–বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ।

আদৌ

আদৌ [ ādau ] অব্য. ক্রি-বিণ. ১. আদিতে; আগে; ২. (বিশেষ বাং. অর্থ) মোটেই, আদপে (কথাটা আদৌ সত্য নয়)। [সং. আদি শব্দের ৭.মী বিভক্তির রূপ]।

আদেষ্টা

আদেষ্টা [ ādēşţā ] (-ষ্টৃ) বিণ. আদেশদানকারী, আদেশক। [সং. আ + √ দিশ্ + তৃ]।

আদেশপত্র

আদেশপত্র, আদেশনামা–বি. হুকুমনামা, যে পত্রে আদেশ লেখা হয়।

আদেশন

আদেশন–বি. আদেশ করা বা দেওয়া।

আদেশক

আদেশক–বিণ. বি. যে আদেশ দেয়।

আদেশ

আদেশ [ ādēśa ] বি. ১. আজ্ঞা, হুকুম; ২. অনুমতি; ৩. অনুশাসন; উপদেশ; ৪. নিয়োগ; ৫. (ব্যাক.) এক শব্দাংশের স্হানে অন্য শব্দাংশের বিধান। [সং. আ + √ দিশ্ + অ]। আদেশক–বিণ. বি. যে আদেশ দেয়। আদেশন–বি. আদেশ করা বা দেওয়া। আদেশপত্র, আদেশনামা–বি. হুকুমনামা, যে পত্রে আদেশ লেখা হয়।