আদ্রক

আদ্রক [ ādraka ] বি. আদা। [সং. আর্দ্রক]।

আদ্যোপান্ত

আদ্যোপান্ত [ ādyōpānta ] ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া  (আদ্যোপান্ত মুখস্হ)। [সং. আদ্য + উপান্ত]।

আদ্যিকাল

আদ্যিকাল [ ādyi.kāla ] বি. অতি প্রাচীন কাল; মান্ধাতার আমল; (সচ. ব্যঙ্গে) বহু পূর্বের কাল, বিস্মৃত অতীত (কোন আদ্যিকালের ঘটনা, সে কি মনে থাকে?)। [বাং. আদ্যি + সং. কাল]। আদ্যিকালের (বদ্যি) বুড়ো–অতি প্রাচীন বা বুড়ো লোক।

আদ্যাশক্তি

আদ্যাশক্তি–বি. মহামায়া; জগত্সৃষ্টির আদি কারণ; পরমেশ্বরী।

আদ্যা

আদ্যা [ ādyā ] বিণ. (স্ত্রী) আদিভূতা, আদিতে জন্ম হয়েছে এমন। বি. (স্ত্রী) ১. প্রকৃতি; ২. পরমেশ্বরী; ৩. মহাবিদ্যা; মহামায়া; ৪. দূর্গা; ৫. কালী। [সং. আদ্য + আ]। আদ্যাশক্তি–বি. মহামায়া; জগত্সৃষ্টির আদি কারণ; পরমেশ্বরী।

আদ্য

আদ্য [ ādya ] বিণ. ১. প্রথম; আদিম; আদিতে জন্ম এমন; ২. শ্রেষ্ট। [সং. আদি + য]। আদ্যশ্রাদ্ধ–বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ। আদ্যন্ত–বি. ১. প্রথম ও শেষ; ২. প্রথম থেকে শেষ। বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া ; পূর্বাপর। আদ্যপ্রান্ত–বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ। ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)। আদ্যরস–বি. আদিরস। আদ্যশ্রাদ্ধ–বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়া বাড়ি।

আদ্যশ্রাদ্ধ

আদ্যশ্রাদ্ধ–বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়া বাড়ি।

আদ্যপ্রান্ত

আদ্যপ্রান্ত–বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ। ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)।

আদ্যন্ত

আদ্যন্ত–বি. ১. প্রথম ও শেষ; ২. প্রথম থেকে শেষ। বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া ; পূর্বাপর।