আধিকারিক

আধিকারিক [ ādhi-kārika ] বিণ. অধিকারসম্পর্কিত। বি. কোনো বিভাগের ভারপ্রাপ্ত উচ্চপদস্হ কর্মচারী, officer (তথ্য আধিকারিক, information officer)। [সং. অধিকার + ইক]।

আধারি

আধারি–বি. (অপ্র.-কাব্যে) অন্ধকারগৃহ। [বাং. আন্ধার < সং. অন্ধকার]

আধি

আধি [ ādhi ] বি. মানসিক পীড়া ; দুশ্চিন্তা (‘ব্যাধির চেয়ে আধি হল বড়ো’: রবীন্দ্র)। [স. আ (=সম্যক্) + √ধা + ই] আধিক্ষীণ–বিণ. মনঃপীড়া য় কাতর। আধিব্যাধি–বি. মানসিক ও দৈহিক পীড়া ।

আধারাধেয়ভাব

আধারাধেয়ভাব–বি. পাত্র ও তার মধ্যের বস্তুর ভাব বা সম্পর্ক; ভূমি ও ঘটের তুল্য আশ্রয় ও আশ্রিতের ভাব।

আধার

আধার১ [ ādhāra ] বি. পাখি বা মাছের খাদ্য। [সং. আহার]। আধার২ [ ādhāra ] বি. ১. যে ধারণ করে অর্থাত্ যার ভিতরে বা উপরে কিছু থাকে (কলসী জলের আধার, পৃথিবী যাবতীয় বস্তুর আধার); ২. আশ্রয়, স্হান; পাত্র (সর্বগুণাধার); ৩. (ব্যাক.) আধিকরণ কারকের অর্থ। (সং. আ + √ধৃ+অ]। আধারাধেয়ভাব–বি. পাত্র ও তার মধ্যের বস্তুর ভাব বা সম্পর্ক; ভূমি ও ঘটের তুল্য আশ্রয় ও আশ্রিতের ভাব।

আধান

আধান [ ādhāna ] বি. ১. স্হাপন (অগ্ন্যাধান); ২. সঞ্চার, বলাধান; ৩. গ্রহণ; ধারণ। [সং. আ + √ ধা + অন]।

আধাআধি

আধাআধি–বিণ. ক্রি-বিণ. অর্ধেক বা প্রায় অর্ধেক (আধাআধি পথ, কাজটা আধাআধি শেষ হয়েছে, আধাআধি ভাগ করেছি)।

আধা

আধা [ ādhā ] বিণ. অর্ধেক (আধা মাইল)। বি. অর্ধভাগ (‘সুতনু তনুর আধা’: ভা. চ.; আধা খাই আধা ফেলি)। [বাং. আধ + আ]। আধাআধি–বিণ. ক্রি-বিণ. অর্ধেক বা প্রায় অর্ধেক (আধাআধি পথ, কাজটা আধাআধি শেষ হয়েছে, আধাআধি ভাগ করেছি)।