আধূত

আধূত–আধুত-র বানানভেদ।

আধুত

আধুত, আধূত [ ādhuta, ādhūta ] বিণ. ঈষত্ কম্পিত (আধুত বৃক্ষলতা)। [সং. আ + √ধু + ত]।

আধিরাজ্য

আধিরাজ্য [ ādhi-rājya ] বি. অধিরাজের ভাব; আধিপত্য। [সং. অধিরাজ + য]।

আধিভৌতিক

আধিভৌতিক [ ādhi-bhautika ] বিণ. পঞ্চভূত বা জীব থেকে উত্পন্ন (আধিভৌতিক দুঃখ)। [সং. অধিভূত + ইক]।

আধিবিদ্যক

আধিবিদ্যক [ ādhi-bidyaka ] বিণ. অধিবিদ্যা বা পরাবিদ্যাসম্বন্ধীয়। [সং. অধিবিদ্যা + ক (সমাসান্ত)]।

আধিপত্য

আধিপত্য [ ādhi-patya ] বি. কর্তৃত্ব, প্রভুত্ব; প্রাধান্য; রাজত্ব। [সং. অধিপতি + য]।

আধিদৈবিক

আধিদৈবিক [ ādhi-daibika ] বিণ. ১. দেবতা থেকে সৃষ্ট, দৈবজাত; ২. ভূমিকম্প বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধীয়। [সং অধিদেব + ইক]।

আধিক্লিষ্ট

আধিক্লিষ্ট [ ādhi-klişţa ] বিণ. মনের পীড়া য় কাতর, মানসিক রোগে কাতর। [সং.আধি + ক্লিষ্ট]।

আধিক্যেতা

আধিক্যেতা [ ādhikyētā ] আধিখ্যেতা, আদিখ্যেতা-র রূপভেদ।

আধিক্য

আধিক্য [ ādhikya ] বি. আতিশয্য, অতিরিক্ততা; প্রাধান্য, প্রাবল্য; বাড়া বাড়ি। [সং. অধিক + য]। বিণ. অধিক।