আ আধোয়া আধোয়া [ ādhōỷā ] বিণ. ধোয়া হয়নি এমন (আধোয়া কাপড়া ); কাচা হয়নি এমন; অপরিষ্কৃত; কোরা। [বাং. আ + ধোয়া]।
আ আধেয় আধেয় [ ādhēỷa ] বি. আধারস্হ বস্তু (কলসি আধার, জল আধেয়), content. বিণ. স্হাপনযোগ্য; উত্পাদ্য। [সং. আ + √ ধা + য]।
আ আধেক আধেক [ ādhēka ] বিণ. ক্রি-বিণ. অর্ধেক (‘আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়’: রবীন্দ্র)। [বাং. আধ + এক]।
আ আধুনিক আধুনিক [ ādhunika ] বিণ. বর্তমানকালীন; সাম্প্রতিক, হালের, আধুনাতন, নব্য। [সং. অধুনা + ইক]। বি. আধুনিকতা। স্ত্রী. আধুনিকী, (বাং. প্রয়োগ হিসাবে প্রচলিত) আধুনিকা। আধুনিকীকরণ–বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী কর।