আ আনচান আনচান, আনছান [ ānacāna, ānachāna ] বিণ. অস্হির, চঞ্চল;, আকুল, উচাটন। [(১.)আন (অন্য) + ফা. চয়েন (স্বস্তি); (২.) হি. অন্চৈন (অন্চয়েন)]
আ আনকোরা আনকোরা [ ānakōrā ] বিণ. ১. সম্পূর্ণ নতুন (আনকোরা ধুতি-শাড়ি); ২. টাটকা, অমলিন; ৩. অব্যবহৃত। [হি. অন্কোরা]।
আ আনকা আনকা, আনকো, আনখা [ ānakā, ānakō, ānakhā ] বিণ. ১. নতুন, অভিনব; ২. অদ্ভুত; ৩. অপরিচিত, অজ্ঞান। [তু. হি. অনোখা]।
আ আনক আনক [ ānaka ] বি. ১. ঢাক, ভেরী; ২. মৃদঙ্গ; ৩. শব্দযুক্ত মেঘ। বিণ. শব্দায়মান, শব্দ করছে এমন। [সং. আ + √অন্ + অক]।
আ আন আন১ [ āna ] বিণ. (কাব্যে) অন্য, ভিন্ন (‘আন পথে যাই’: চণ্ডী)। [সং. অন্য]। আন২ [ āna ] ক্রি. আনো (অর্থাত্ আনয়ন করো)-র বর্জি. রূপ।
আ আধ্যান আধ্যান [ ādhyāna ] বি. ১. স্মরণ, উত্কণ্ঠার সঙ্গে স্মরণ; ২. চিন্তন; ৩. উত্কণ্ঠা। [সং. আ + √ ধৈ + অন]।
আ আধ্যাত্মিক আধ্যাত্মিক [ ādhyātmika ] বিণ. ১. আত্মাসম্বন্ধীয়; আত্মিক, spiritual; ২. ব্রহ্মবিষয়ক; ৩. মানসিক (আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক সাধনা)। [সং. আধাত্ম + ইক]।