আনন্দ

আনন্দ [ ānanda ] বি. ১. হর্ষ, তৃপ্তি (‘আনন্দেরই সাগর হতে’: রবীন্দ্র); ২. সুখ, আহ্লাদ (‘সদা থাকো আনন্দে’: রবীন্দ্র); ৩. স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); ৪. সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা (‘আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি’: রবীন্দ্র); ৫. আনন্দজনক বস্তু (‘তোমার আনন্দ ওই এল দ্বারে’: রবীন্দ্র); ৬. মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ (‘আজি এ আনন্দ সন্ধ্যা’: রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। আনন্দকন্দ–বি. সমস্ত আনন্দের মূল। আনন্দঘন–বিণ. আনন্দময়। আনন্দধাম–বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। আনন্দধারা–বি. আনন্দের স্রোত। আনন্দন–বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। আনন্দনাড়ু–বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে...

আনন্ত্য

আনন্ত্য [ ānantya ] বি. অনন্তের ভাব; অসীমতা; অন্তহীনতা। [সং. অনন্ত + য (ভাবার্থে)]।

আনন্তর্য

আনন্তর্য [ ānantarya ] বি. অনন্তরতা, ব্যবধানের অভাব। [সং. অনন্তর + য (ভাবার্থে)]।

আনন

আনন [ ānana ] বি. ১. মুখমন্ডল, বদন, face; ২. মুখ, mouth. [সং. আ + √ অন + অন]।

আনদ্ধ

আনদ্ধ [ ānaddha ] বি. চামড়া দিয়ে মুখ-বন্ধ-করা বাদ্যযন্ত্র (যেমন, মৃদঙ্গ, ঢোল, তবলা)। বিণ. ১. চমড়া দিয়ে ঢাকা রয়েছে এমন (আনদ্ধ যন্ত্র); ২. গ্রথিত, সজ্জিত (আনদ্ধ কেশপাশ); ৩. বস্ত্রাদি দিয়ে সজ্জিত। [সং. আ + √ নহ্ + ত]।

আনতাবড়ি

আনতাবড়ি [ āna-tābaḍi ] বিণ. ক্রি-বিণ. ১. এলোমেলো, এলোপাথাড়ি; ২. আন্দাজে (আনতাবড়ি ঢিল ছোড়া )। [দেশি]।

আনতি

আনতি–বি. ১. অবনমন ২. প্রণাম ৩. নম্রতা। বি. আনত১।

আনত

আনত১ [ ānata ] বিণ. ১. অবনত; ঈষত্ নত, হেঁট; ২. প্রণত। [সং. আ + নত]। আনতি–বি. ১. অবনমন ২. প্রণাম ৩. নম্রতা। আনত২ [ ānata ] ক্রি-বিণ. (ব্রজ) অন্য দিকে (‘আনত হেরি ততহি দেই কানে’: বিদ্যা)। [সং. অন্যত্র]