আধলা

আধলা [ ādhalā ] বিণ. আধখানা। বি. ১. ইটের অর্ধেক টুকরো, আধখানা ইট; ২. আধ পয়সা। [বা. আধ + লা]

আধসিদ্ধ

আধসিদ্ধ–বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)।

আধমরা

আধমরা–বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত।

আধমনি

আধমনি, আধমণি–বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)।

আধবুড়ি

আধবুড়ি–আধবুড়ো-র স্ত্রীলিঙ্গ।

আধবুড়ো

আধবুড়ো–বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. আধবুড়ি।

আধবয়সী

আধবয়সী, আধাবয়সী–বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়।

আধপেটা

আধপেটা–বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)।