আপদবিপদ

আপদবিপদ–বি. নানারকম বিপদ বা বিপত্তি।

আপদর্থে

আপদর্থে–অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য।

আপত্তি

আপত্তি [ āpatti ] বি. ১. অসম্মতি; বিরুদ্ধ যুক্তি বা মত; ২. ওজর; ৩. বিপদ। [সং. আ + √ পদ্ + তি]।

আপতিত

আপতিত–বিণ. দৈবাত্ বা হঠাত্ আগত; নিপতিত; অবতীর্ণ।

আপতিক

আপতিক–বিণ. সহসা বা হঠাত্ ঘটেছে এমন, accidental.

আপতন

আপতন [ āpatana ] বি. ১. পতন, পড়ে যাওয়া; ২. সংঘটন; কোনো ঘটনার আকস্মিক সংঘটন, accident; ৩. অবতরণ, নামা। [সং. আ + √ পত + অন]। আপতিক–বিণ. সহসা বা হঠাত্ ঘটেছে এমন, accidental. আপতিত–বিণ. দৈবাত্ বা হঠাত্ আগত; নিপতিত; অবতীর্ণ।

আপত্কালীন

আপত্কালীন–বিণ. বিপদের সময়ের (আপত্কালীন সতর্কতা)।

আপত্

আপত্ [ āpat ] দ্র আপদ। আপত্কাল–বি. বিপদের সময়, দুঃসময়। আপত্কালীন–বিণ. বিপদের সময়ের (আপত্কালীন সতর্কতা)।