আপনমনে

আপনমনে–ক্রিবিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে।

আপনভোলা

আপনভোলা–বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়।

আপনপর

আপনপর–বি. আত্মীয়অনাত্মীয়; শত্রু-মিত্র।

আপনজন

আপনজন–বি. নিজের লোক; আত্মীয়।

আপনকার

আপনকার–সর্ব. বিণ. আপনার; নিজের।

আপদ্ধর্ম

আপদ্ধর্ম, আপদধর্ম–বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম।

আপদ

আপদ, আপদ্ [ āpada, āpad ] বি. ১. বিপদ; দুর্দশা; দুঃখ; ২. অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু (এ আপদ আবার কোথা থেকে এল?)। [সং. আ + √ পদ্ + ক্কিপ্]। আপদগ্রস্ত–বিণ. বিপদে পড় েছে এমন, বিপন্ন। আপদর্থে–অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য। আপদবিপদ–বি. নানারকম বিপদ বা বিপত্তি। আপদভঞ্জন–বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন। আপদুদ্ধার–বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ। আপদ্ধর্ম, আপদধর্ম–বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম।

আপদুদ্ধার

আপদুদ্ধার–বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ।

আপদভঞ্জন

আপদভঞ্জন–বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন।