আপরুচি

আপরুচি [ āpa-ruci ] বিণ. নিজের রুচি বা পছন্দমতো (আপরুচি খানা)। [হি. আপ্ + সং. রুচি]।

আপরাহ্নিক

আপরাহ্নিক [ āparāhnika ] বিণ. বৈকালিক, বিকাল বেলার, বিকালে ঘটে এমন (আপরাহ্নিক ভ্রমণ)। [সং. অপরাহ্ন + ইক]।

আপন্ন

আপন্ন [ āpanna ] বিণ. ১. আপদ্গ্রস্ত, বিপন্ন ২. গ্রস্ত, প্রাপ্ত (শরণাপন্ন, মরণাপন্ন)। [সং. আ + √ পদ্ + ত]।

আপনি

আপনি [ āpani ] সর্ব. ১. তুমি-র সম্ভ্রমসূচক রূপ (আপনি আসুন) ২. স্বয়ং, নিজে (‘রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান’: রবীন্দ্র)। [সং. আত্মন্; প্রাকৃ, অপ্পাণ; হি. আপ্নে, আপনা]। আপনি বাঁচলে বাপের নাম–বংশমর্যাদা বা অন্য সবকিছুর চেয়ে নিজের জীবনের মূল্য বেশি।

আপনা

আপনা [ āpanā ] বি. নিজ (আপনা থেকেই এটা হয়েছে)। বিণ. নিজের (আপনা হাত জগন্নাথ); আত্মীয় (আপনা জন)। [হি. আপনা]। আপনাআপনি–ক্রি-বিণ. নিজে নিজে, আপনা থেকে, স্বাভাবিকভাবে। বি. আত্মীয়স্বজন (আপনাআপনির মধ্যে)। আপনার–নিজের। আপনার মতো–বিণ. ক্রি.বিণ. নিজের মতো, মনের মতো।

আপনার

আপনার–নিজের। আপনার মতো–বিণ. ক্রি.বিণ. নিজের মতো, মনের মতো।

আপনাআপনি

আপনাআপনি–ক্রি-বিণ. নিজে নিজে, আপনা থেকে, স্বাভাবিকভাবে। বি. আত্মীয়স্বজন (আপনাআপনির মধ্যে)।

আপন

আপন [ āpana ] বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। আপনকার–সর্ব. বিণ. আপনার; নিজের। আপনজন–বি. নিজের লোক; আত্মীয়। আপনপর–বি. আত্মীয়অনাত্মীয়; শত্রু-মিত্র। আপনভোলা–বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। আপনমনে–ক্রিবিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। আপনসর্বস্ব–বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। আপনহারা–বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা–ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা।

আপনসর্বস্ব

আপনসর্বস্ব–বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন।