আপাঙ

আপাঙ, আপাং, আপাঙ্গ [ āpāńa, āpāṃ, āpāńga ] বি. শিষ-আকন্দ নামে পরিচিত গাছ। [সং. অপাঙ্গক]।

আপাকা

আপাকা [ āpākā ] বিণ. পাকা নয় এমন; ঈষত্ পক্ক, অল্প পাকা। [বাং. আ + পাকা]।

আপসে

আপসে, আপোশে [ āpasē, āpōśē ] ক্রি-বিণ. ১. আপনাআপনির মধ্যে (আপসে ঝগড়া করা); ২. উভয়পক্ষের সম্মতিক্রমে (আপোশে মেটা); ৩. বন্ধুভাবে (আপোসে কুস্তি লড়া); ৪. আপনা থেকে; সহজে, অনায়াসে (তুমি কি ভেবেছ কাজটা আপসেই হয়ে যাবে ?)। [হি. আপ্ + সে]।

আপোষ

আপোষ–(বর্জি.) আপস-এর অনুরূপ।

আপস

আপস, আপোশ, (বর্জি.) আপোষ [ āpasa, āpōśa, (barji.) āpōşa ] বি. মিটমাট, রফা; মীমাংসা। [ফা. ওয়াপ্স্]।

আপসোস

আপসোস–আপশোস-এর বানানভেদ।

আপশোস

আপশোস, আপসোস [ āpa-śōsa, āpa-sōsa ] বি. আক্ষেপ; পরিতাপ, দুঃখ; মনস্তাপ। [ফা. আফসোস]।