আ আপণিক আপণিক–বিণ. আপণসম্বন্ধীয়; কেনাবেচাসম্বন্ধীয়। বি. ব্যবসায়ী, দোকানদার (আপণিকেরা নিজ নিজ পণ্য নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হল)।
আ আপণ আপণ [ āpaņa ] বি. বিপণি, দোকান; কেনাবেচার জায়গা; হাট। [সং. আ + √ পণ্ + অ]। আপণিক–বিণ. আপণসম্বন্ধীয়; কেনাবেচাসম্বন্ধীয়। বি. ব্যবসায়ী, দোকানদার (আপণিকেরা নিজ নিজ পণ্য নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হল)।
আ আপড়া আপড়া [ āpaḍā ] বিণ. ১. পড়া হয়নি এমন, অপঠিত, unread; ২. অশিক্ষিত (‘আপড়া পো সভায় নিয়ে থো’)। [বাং. অ + পড়া২]।
আ আপ্লব আপ্লব, আপ্লাব, আপ্লাবণ [ āplaba, āplāba, āplābaņa ] বি. ১. জলপ্লাবন, বন্যা; ২. অবগাহন, স্নান। [সং. আ + √ প্লু + অ, অন]। আপ্লাবিত–বিণ. প্লাবিত, ডুবে গেছে বা বন্যায় ভেসেছে এমন; সিক্ত।
আ আপ্রাণ আপ্রাণ [ āprāņa ] বিণ. ক্রি-বিণ. যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ, প্রাণ থাকা পর্যন্ত (আপ্রাণ খেটে যাব); প্রাণপণ (আপ্রাণ চেষ্টা)। [সং. আ (=সীমা, অবধি) + প্রাণ]।
আ আপ্যায়ন আপ্যায়ন [ āpyāỷana ] বি. সংবর্ধনা, অভ্যর্থনা; প্রীতি সম্পাদন; প্রীতি ও সৌজন্যসহকারে বন্ধু অতিথি ইত্যাদির অভ্যর্থনা। [সং. করেছে এমন, সংবর্ধিত, অভ্যর্থিত।]