আবশ্যক [ ābaśyaka ] বিণ. প্রয়োজনীয়, দরকারি; অপরিহার্য। বি. প্রয়োজন, দরকার (তার আর আবশ্যক কী?)। [সং. অবশ্যম্ + ক]। আবশ্যকতা–বি. প্রয়োজনীয়তা, দরকার। আবশ্যকীয়–(আশু. কিন্তু বাংলায় বহুলপ্রচলিত) বিণ. প্রয়োজনীয়। আবশ্যিক–বিণ. আবশ্যকরণীয় বা গ্রহণীয়, compulsory.