আবা

আবা [ ābā ] বি. বোতামহীন লম্বা ও ঢিলে জামাবিশেষ। [আ আ’বা]।

আবহাওয়া

আবহাওয়া [ ābahāōỷā ] বি. ১. জলবায়ু, climate; Weather; ২. (আল.) পরিবেশ, পরিস্হিতি (ঘরে ঢুকেই বুঝলাম ঘরের আবহাওয়া ভালো নয়)। [ফা. আব্ + হাওয়া]।

আবহসংগীত

আবহসংগীত–বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music.

আবহসংবাদ

আবহসংবাদ–বি. জল-ঝড়-বায়ু প্রভৃতির গতি ও হালচালসম্বন্ধীয় খবর।

আবহবিজ্ঞান

আবহবিজ্ঞান, আবহবিদ্যা–বি. বায়ুমণ্ডল বিদ্যা, meteorology.

আবহ

আবহ [ ābaha ] বিণ. বহন করে বা বয়ে আনে এমন; ধারণা করে বা সৃষ্টি করে এমন (দুঃখাবহ, শোকাবহ, ভয়াবহ)। বি. সপ্তবায়ুর অন্যতম; ভূবায়ূ, বায়ুমণ্ডল, atmosphere. [সং. আ + √বহ্ + অ]। আবহবিজ্ঞান, আবহবিদ্যা–বি. বায়ুমণ্ডল বিদ্যা, meteorology. আবহসংবাদ–বি. জল-ঝড়-বায়ু প্রভৃতির গতি ও হালচালসম্বন্ধীয় খবর। আবহসংগীত–বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music.

আবহকাল

আবহকাল–বি. ক্রি-বিণ. চিরকাল, অনাদিকাল; চিরকাল ধরে।

আবহমান

আবহমান [ ābaha.māna ] বিণ. ক্রমাগত; চিরপ্রচলিত (আবহমানকাল ধরে এই চলছে)। [সং. আ + √বহ্ + মান (শানচ্)]। আবহকাল–বি. ক্রি-বিণ. চিরকাল, অনাদিকাল; চিরকাল ধরে।

আবশ্যিক

আবশ্যিক–বিণ. আবশ্যকরণীয় বা গ্রহণীয়, compulsory.