আ আবাপ আবাপ [ ābāpa ] বি. বীজ বোনা। [সং. আ + √বপ্ + অ]। আবাপ – যে উপায় অবলম্বন করলে স্ত্রীসমাগম লাভ করা যায়, তাকে আবাপ বলে। (কামসূত্র)
আ আবাদ আবাদ [ ābāda ] বি. ১. চাল, কৃষি (‘আবাদ করলে ফলত সোনা’: রা. প্র.); ২. কর্ষিত বা চাষের জন্য তৈরি জমি; ৩. জনপদ। [ফা. আবাদ]। আবাদি–বিণ. চাষের উপযুক্ত; ফসল. জন্মে এমন; কর্ষিত (আবাদি জমি)।
আ আবাছা আবাছা [ ābāchā ] বিণ. ১. যা থেকে অদরকারি বাজে জিনিস বেছে ফেলে দেওয়া হয়নি (আবাছা মশলা, আবাছা চাল); ২. বেছে নেওয়া বা নির্বাচিত করা হয়নি এমন। [বাং. অ + বাছা]।
আ আবাগা আবাগা, আবাগে [ ābāgā, ābāgē ] বি. অভাগা, হতভাগ্য ব্যক্তি। [সং. অভাগ্য]। আবাগি, আবাগী–বি. (স্ত্রী.) হতভাগ্য নারী; হতভাগী।
আ আবাঁধা আবাঁধা [ ābām̐dhā ] বিণ. ১. বাঁধা নয় এমন, আবদ্ধ (আবাঁধা চুল); ২. বাঁধানো নয় এমন (আবাঁধা ঘাট); ৩. আগোছালো (আবাঁধা সংসার)। [সং. আ + বাঁধা]।