আবিদ্ধ

আবিদ্ধ [ ābiddha ] বিণ. বিদ্ধ, বেঁধা বা ছিদ্র করা হয়েছে এমন (আবিদ্ধ কান, আবিদ্ধ রত্ন)। [সং. আ + বিদ্ধ]।

আবিক

আবিক [ ābika ] বিণ. ভেড়ার লোম দিয়ে তৈরি, ভেড়ার লোমের (আবিক কম্বল)। [সং. অবি + ইক]।

আবাহনী

আবাহনী–বিণ. আবাহনাত্মক, আবাহনের জন্য রচিত। বি. দেবতাকে আবাহন করার করপুট ও আঙ্গুলসহযোগে কৃত মুদ্রাবিশেষ।

আবাহন

আবাহন [ ābāhana ] বি. মন্ত্রোচ্চারণের দ্বারা দেবতাকে আমন্ত্রণ; দেবতাকে আবির্ভাবের জন্য আহ্বান, invocation; আহ্বান, আমন্ত্রণ, ডাক। [সং. আ + √বহ্ + ণিচ্ + অন্য]। আবাহনী–বিণ. আবাহনাত্মক, আবাহনের জন্য রচিত। বি. দেবতাকে আবাহন করার করপুট ও আঙ্গুলসহযোগে কৃত মুদ্রাবিশেষ।

আবাসিক

আবাসিক [ ābāsika ] বি. ১. (বৌদ্ধ বিহারের) রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি, caretaker; ২. ছাত্রাবাসে বাসকারী ছাত্র (আবাসিকদের সুযোগসুবিধা বাড়ানো)। বিণ. আবাসসংক্রান্ত; আবাসবিশিষ্ট। [সং. আবাস + ইক]। আবাসিক বিদ্যালয়–বি. যে বিদ্যালয়ে সমস্ত ছাত্রকেই ছাত্রাবাসে (hostel) আবাসিক হিসাবে থাকতে হয়, residential school.

আবাসন

আবাসন [ ābāsana ] বি. নাগরিকদের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ বণ্টন ও সংরক্ষণের সরকারি ব্যবস্হা (আবাসন-পর্ষদ্)। [সং. আ + √বস্ + ণিচ্ + অন]।

আবাস

আবাস [ ābāsa ] বি. থাকবার জায়গা, বাসস্হান; গৃহ, বাড়ি (‘পুরানো আবাস ছেড়ে যাই যবে’: রবীন্দ্র)। [সং. আ + √বস্ + অ]।

আবাল্য

আবাল্য [ ābālya ] অব্য. ক্রি-বিণ. বাল্যকাল থেকে; শিশুকাল থেকে (আমরা আবাল্য এই কথা শুনে আসছি)। [সং. আ + বাল্য]।

আবালবৃদ্ধবনিতা

আবালবৃদ্ধবনিতা [ ābāla-bŗddha-banitā ] ক্রি-বিণ. বি. বালক-বৃদ্ধ-স্ত্রীলোক পর্যন্ত সকলেই। [সং. আ + বাল (ক) + বৃদ্ধ + বনিতা]।

আবার

আবার [ ābāra ] ক্রি-বিণ. অব্য. ১. পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); ২. অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); ৩. অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]।