আবিষ্কর্তা

আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক–বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক।

আবিষ্করণীয়

আবিষ্করণীয়–বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন।

আবিলতা

আবিলতা–বি. কলুষ; অস্বচ্ছতা; মলিনতা (কামনার আবিলতা)।

আবিল

আবিল [ ābila ] বিণ. কলুষিত; পঙ্কিল, ঘোলা; অস্বচ্ছ (আবিল দৃষ্টি)। [সং. আ + √বিল্ + অ]। আবিলতা–বি. কলুষ; অস্বচ্ছতা; মলিনতা (কামনার আবিলতা)।

আবির্ভাব

আবির্ভাব, আবির্ভবন [ ābirbhāba, ābirbhabana ] বি. ১. প্রকাশ, উদয় (মেঘের আড়াল থেকে সূর্যের আবির্ভাব); ২. অধিষ্ঠান (দেবতার আবির্ভাব); ৩. প্রাদুর্ভাব (কলেরার আবির্ভাব)। [সং. আবিস্ + √ভূ + অ, অন]। আবির্ভূত–বিণ. প্রকাশিত, উদিত; অধিষ্ঠিত; অবতীর্ণ (মহাপুরুষ আবির্ভূত হলেন); প্রাদুর্ভূত।

আবীর

আবীর–আবির-এর বর্জি. রূপ।

আবির

আবির [ ābira ], (বর্জি.) আবীর–বি. ১. ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; ২. আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা–ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া।