আবৃত্ত

আবৃত্ত [ ābŗtta ] বিণ. ১. আবর্তন করা বা ঘোরানো হয়েছে এমন; ২. পুনঃপুনঃ পড়া হয়েছে এমন; ৩. প্রত্যাগত, ফিরে এসেছে এমন, পুনরায় আগত। [সং. আ + √বৃত + ত]। আবৃত্তচক্ষু–বিণ. ভিতরের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে এমন। আবৃত দশমিক–বি. recurring decimal (পরি.)।

আবৃতি

আবৃতি–বি. ১. আবরণ, আচ্ছাদন; ২. বেষ্টন; ৩. প্রাচীর, বেড়া; ৪. বেষ্টিত স্হান। আবৃত [ ābŗta ] বিণ. ১. আচ্ছাদিত, ঢাকা; ২. বেষ্টিত (মেখলাবৃত); ৩. ব্যাপ্ত (মেঘাবৃত)। [সং. আ + √বৃ + ত]।

আবৃত

আবৃত [ ābŗta ] বিণ. ১. আচ্ছাদিত, ঢাকা; ২. বেষ্টিত (মেখলাবৃত); ৩. ব্যাপ্ত (মেঘাবৃত)। [সং. আ + √বৃ + ত]। আবৃতি–বি. ১. আবরণ, আচ্ছাদন; ২. বেষ্টন; ৩. প্রাচীর, বেড়া; ৪. বেষ্টিত স্হান।

আবীত

আবীত১ [ ābīta ] বিণ. ১. আবৃত, ঢাকা; ২. পরিহিত। [সং. আ + √ব্যে + ত]। আবীত২ [ ābīta ] বি. উপবীত, যজ্ঞসূত্র, পইতে। [সং. আ + √অজ্ (বী আদেশ) + ত]।

আবিষ্ট

আবিষ্ট [ ābişţa ] বিণ. ১. আচ্ছন্ন, অভিভূত (মোহাবিষ্ট); ২. অধিকৃত (ভূতাবিষ্ট); ৩. বিহ্বল; তদ্গত; ৪. অভিনিবিষ্ট (অধ্যয়নে আবিষ্ট, আবিষ্টমনে অধ্যয়ন); ৫. পরিব্যাপ্ত (মেঘাবিষ্ট আকাশ) [সং. আ + √বিশ্ + তা]। বি. আবেশ।

আবিষ্কৃত

আবিষ্কৃত–বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য)।

আবিষ্করণ

আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া [ ābişkaraņa, ābişkāra, ābişkriỷā ] বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)। [সং. আবিস্ + √কৃ + অন, অ, ক্রিয়া]। আবিষ্করণীয়–বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক–বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক। আবিষ্কৃত–বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য)।