আবেষ্টনী

আবেষ্টনী–বি. (স্ত্রী.) ১. বেষ্টনী, বেড়া; ২. পরিধি; ৩. পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment.

আবেষ্টক

আবেষ্টক [ ābēşţaka ] বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন। বি বেড়া, প্রাচীর।

আবেষ্টন

আবেষ্টন [ ābēşţana ] বি. ১. সম্পূর্ণভাবে বেষ্টন বা ঘেরাও করা পরিবেষ্টন (অগ্নির আবেষ্টন); ২. বেড়া; ৩. পরিপার্শ্বিক অবস্হা, প্রতিবেশ। [সং. আ + বেষ্টন]। আবেষ্টক [ ābēşţaka ] বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন। বি বেড়া, প্রাচীর। আবেষ্টনী–বি. (স্ত্রী.) ১. বেষ্টনী, বেড়া; ২. পরিধি; ৩. পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment. আবেষ্টিত–বিণ. আবেষ্টন বা ঘেরাও করা হয়েছে এমন।

আবেশ

আবেশ, আবেশন [ ābēśa, ābēśana ] বি. ১. বিহ্বলতা, ভাবাবেগ (‘আবেশ হিয়ার মাঝারে লই’: বিদ্যা.); ২. আসক্তি, আনুরাগ ৩. অন্তঃপ্রবেশ, অনুপ্রবেশ (ভূতাবেশ); ৪. গভীর মনোযোগ; ৫. মোহ, আচ্ছন্নতা (ঘুমের আবেশ)। [সং. আ + √বিশ্ + অ, অন (ভা)]।

আবেদনীয়

আবেদনীয়–বিণ. আবেদনযোগ্য, আবেদন করা যায় এমন।

আবেদন

আবেদন [ ābēdana ] বি ১. প্রার্থনা, নিবেদন; ২. দরখাস্ত, আরজি, application; ৩. অভিযোগ, নালিশ; ৪. চিত্তবৃত্তিকে বা মনকে নাড়া দেবার প্রয়াস বা শক্তি, appeal (কবিতার আবেদন বুদ্ধির কাছে নয়, হৃদয়ের কাছে)। [সং. আ + √ বেদি + অন]। আবেদনীয়–বিণ. আবেদনযোগ্য, আবেদন করা যায় এমন।

আবেদক

আবেদক [ ābēdaka ] বিণ. আবেদনকারী; প্রার্থী। [সং. আ + √ বেদি + অক]।

আবেগ

আবেগ [ ābēga ] বি. ১. তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা (‘বেগের আবেগ’: রবীন্দ্র); ২. ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); ৩. মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ)। [সং. আ + √ বিজ্ + অ]

আবৃত্তি

আবৃত্তি [ ābŗtti ] বি. ১. বারংবার পাঠ বা অভ্যাস করা; ছন্দ ভাব ইত্যাদি যথাসম্ভব বজায় রেখে উচ্চকন্ঠে পাঠ; ২. পুনঃপুনঃ আগমন, পুনরায় আগমন। [সং. আ + √বৃত + তি]।