আ আভাঙা আভাঙা [ ābhāńā ] বিণ. ভাঙা বা চূর্ণ করা হয়নি এমন, পেষানো হয়নি এমন (আভাঙ্গা গম)। [বাং. আ + ভাঙ্গা]।
আ আব্রহ্মস্তম্ভ আব্রহ্মস্তম্ভ–বি. ব্রহ্ম থেকে আরম্ভ করে সামান্য স্তম্ব অর্থাত্ তৃণ পর্যন্ত জগত্সংসার।
আ আব্রহ্ম আব্রহ্ম [ ābrahma ] অব্য. ব্রহ্ম থেকে। [সং আ + ব্রহ্মন্]। আব্রহ্মস্তম্ভ–বি. ব্রহ্ম থেকে আরম্ভ করে সামান্য স্তম্ব অর্থাত্ তৃণ পর্যন্ত জগত্-সংসার।
আ আবোলতাবোল আবোলতাবোল [ ābōla-tābōla ] বি অসংবদ্ধ কথা; মানে হয় না এমন বা বাজে ছড়া। বিণ. অসংবদ্ধ; আজেবাজে (‘কী বললি তুই, এ-সব কেবল আবোল-তাবোল বকুনি?’: সু.রা.)। [তু. হি. আন্বোল্-ভব্বোল্।]