আভিধানিক

আভিধানিক [ ābhi-dhānika ] বিণ. ১. অভিধানসংক্রান্ত; ২. অভিধানের অন্তর্গত (আভিধানিক অর্থ)। বি. অভিধানপ্রণেতা। [সং. অভিধান + ইক]।

আভিজাত্য

আভিজাত্য [ ābhi-jātya ] বি. বংশমর্যাদা (আভিজাত্যের গৌরব); উঁচু বংশের প্রভাব-প্রতিপত্তি। [সং. আভিজাত + য]।

আভিজাতিক

আভিজাতিক–চিহ্ন বি. বংশপরিচয় বুঝিয়ে দেয় এমন চিহ্ন, heraldry.

আভিজন

আভিজন [ ābhijana ] বি. অভিজনের ভাব, অভিজনের অবস্হা; কৌলীন্য। [সং. অভিজন + অ]।

আভাসিত

আভাসিত–বিণ. অস্পষ্টভাবে প্রকাশিত, ঈষত্ প্রকটিত।

আভাসমান

আভাসমান–বিণ. প্রতীয়মান; ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন।

আভাস

আভাস [ ābhāsa ] বি. ১. ক্ষীণ বা অস্পষ্ট প্রকাশ (‘আভাসে দাও দেখা’: রবীন্দ্র); ২. ছায়া; ৩. ইঙ্গিত (আভাস দেওয়া, আভাস বলা); ৪. আভা। [সং. আ + √ ভাস্ + অ]। আভাসমান–বিণ. প্রতীয়মান; ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন। আভাসিত–বিণ. অস্পষ্টভাবে প্রকাশিত, ঈষত্ প্রকটিত।

আভাষণ

আভাষণ–বি. সম্বোধনপূর্বক কথন; আলাপ; উক্তি; বক্তৃতা।

আভাষ

আভাষ [ ābhāşa ] বি. ১. মুখবন্ধ, ভুমিকা, অবতরণিকা (গ্রন্হের পূর্বাভাষ); ২. আলাপ। [সং. আ + √ভাষ্ + অ]। আভাষণ–বি. সম্বোধনপূর্বক কথন; আলাপ; উক্তি; বক্তৃতা। আভাষিত–বিণ. কথিত, উক্ত।