আভ্যন্তর

আভ্যন্তর, আভ্যন্তরিক [ ābhyantara, ābhyantarika ] বিণ. অভ্যন্তরে বা ভিতরে থাকে এমন, অন্তর্গত। [সং. অভ্যন্তর + অ, ইক]। আভ্যন্তরীণ–বিণ. (অশু. কিন্তু প্রচলিত) অভ্যন্তরীণ, আভ্যন্তর, ভিতরের।

আভোগ

আভোগ [ ābhōga ] বি ১. (সাধারণত ধ্রুপদ) সংগীতের চতুর্থ বা শেষ ভাগ; ২. উপভোগ; ৩. পূর্ণতা; ৪. বিস্তার। [সং. আ + √ ভূজ্ + অ]।

আভূমিনত

আভূমিনত–বিণ. ভূমি পর্যন্ত নত হয়েছে এমন।

আভূমি

আভূমি [ ābhūmi ] ক্রি-বিণ. ভূমি পর্যন্ত। [সং. আ + ভূমি]। আভূমিনত–বিণ. ভূমি পর্যন্ত নত হয়েছে এমন।

আভীরপল্লি

আভীরপল্লি–বি. যে পল্লিতে আভীররা বাস করে, গোয়ালপাড়া।

আভীর

আভীর [ ābhīra ] বি. আহির, গোয়ালাজাতিবিশেষ। [সং. আ + ভী + √রা + অ; তু. হি. অহীর]। বি. (স্ত্রী.) আভীরী, আভীরা, আভীরিণী। আভীরপল্লি–বি. যে পল্লিতে আভীররা বাস করে, গোয়ালপাড়া।

আভিমুখ্য

আভিমুখ্য [ ābhi-mukhya ] বি. ১. অভিমুখীনতা ২. মুখোমুখি অবস্হা; ৩. আনুকূল্য। [সং. অভিমুখ + য]।