আমগ্ন

আমগ্ন [ āmagna ] বিণ. আংশিক মগ্ন, প্রায় ডুবে আছে এমন (‘আমগ্ন কি স্বপ্নাবিষ্ট ঘুমে’: সু.দ.)। [সং. আ + মগ্ন]।

আমগন্ধি

আমগন্ধি [ āma-gandhi ] বিণ. (রাঁধা খাবার সম্বন্ধে) কাঁচা গন্ধযুক্ত; দুর্গন্ধযুক্ত। [সং. আম৪ + গন্ধ + ই]।

আমকশ্মশান

আমকশ্মশান [ āmaka-śmaśāna ] বি. যে শ্মশানে মৃতদেহ দাহ না করে শিয়াল কুকুরের খাওয়ার জন্য ফেলে রাখা হয়। [সং. আম৪ + ক + শ্মশান].

আমআদা

আমআদা [ āma-ādā ] বি. আমের গন্ধযুক্ত আদাবিশেষ।

আম

আম১ [ āma ] বি. অস্ত্রের নির্যাস, mucus, আমাশয়। [সং. √অমি + অ]। আম২ [ āma ] বি. সাধারণ। বিণ. সর্বসাধারণের (আমজনতা, ) আমদরবার)। [আ. আম]। আমজনতা–বি. সাধারণ মানুষ। আমদরবার–সাধারণ মানুষকে নিয়ে যে দরবার বা সভা। আম৩ [ āma ] বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango. [সং. আম্র]। আমের আচার–বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ। বর্ণচোরা আম–বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী। পাকা আম দাঁড়কাকে খায়–(উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ। আম৪ [ āma৪. ] বিণ. অপক্ক, কাঁচা (আম মাংস);...

আমদরবার

আমদরবার [ āmadarabāra ] সাধারণ মানুষকে নিয়ে যে দরবার বা সভা।

আভ্যুদয়িক

আভ্যুদয়িক [ ābhyudaỷika ] বিণ. ১. অভ্যুদয়সম্বন্ধীয়; অভ্যুদয় যার লক্ষ্য এমন; ২. মাঙ্গলিক; সমৃদ্ধি সাধন করে এমন। বি. বিবাহাদি উপলক্ষ্যে করণীয় পিতৃপুরুষের শ্রাদ্ধবিশেষ। [সং. অভ্যুদয় + ইক]।

আভ্যন্তরীণ

আভ্যন্তরীণ–বিণ. (অশু. কিন্তু প্রচলিত) অভ্যন্তরীণ, আভ্যন্তর, ভিতরের।