আমন

আমন [ āmana ] বিণ. হৈমন্তিক, হেমন্তকালীন। বি. হৈমন্তিক ধান। [সং. হৈমন]।

আমধুর

আমধুর [ āmadhura ] বিণ. ঈষত্ মধুর, কিছুটা মধুর; অনুগ্র মাধুর্যযুক্ত, খুব মধুর নয় তবে কিছুটা মধুর এমন। [বাং. আ + মধুর]।

আমদানিশুল্ক

আমদানিশুল্ক–বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty.

আমদানি

আমদানি [ āma-dāni ] বি. ১. দেশের বাইরে থেকে অর্থাত্ অন্য দেশ থেকে পণ্যদ্রব্য আনা, import; ২. আয়, আগম (পয়সাকড়ি কিছু আমদানি হচ্ছে কি?)। বিণ. আমদানি করা হয়েছে এমন (আমদানি মাল)। [ফা. আমদন্]। আমদানিশুল্ক–বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty.

আমদ

আমদ [ āmada ] বি. আগমন, আসা। [ফা. আমদন্]।

আমতা

আমতা, আমতাআমতা [ āmatā, āmatā-āmatā ] অব্য. অস্পষ্টভাবে স্বীকার বা অস্বীকার; হ্যাঁ বা না কোনোটাই স্পষ্টভাবে না বলা। [দেশি]।

আমড়াগাছি

আমড়াগাছি–বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ।

আমড়া

আমড়া [ āmaḍā ] বি. লম্বাটে গোলধরনের টক স্বাদযুক্ত ফলবিশেষ। [সং. আম্রাতক]। আমড়াগাছি–বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ।

আমচুর

আমচুর [ āma-cura ] বি. আমশি, শুকিয়ে রাখা আমের ছোট ছোট টুকরো। [বাং. আম৩ + চুর (সং. চূর্ণ)]।