আ আময় আময় [ āmaỷa ] বি. রোগ, ব্যাধি (নিরাময়, উদরাময়)। [সং. আম১. + √ যা + অ]। আময়িক–বিণ. রোগসম্বন্ধীয়; রোগনিরাময়সম্বন্ধীয়।
আ আমমোক্তার আমমোক্তার [ āma-mōktāra ] বি. বিষয়কর্ম নির্বাহের জন্য আইনত নিযুক্ত প্রতিনিধি। [আ. আম্ + ফা. মুখ্তার]। আমমোক্তারনামা–বি. আমমোক্তার নিয়োগের দলিল, power of attorney.
আ আমন্ত্রণ আমন্ত্রণ [ āmantraņa ] বি. ১. আহ্বান, নিমন্ত্রণ; ২. সম্ভাষণ। [সং. আ + √ মন্ত্র + অন]। আমন্ত্রক, আমন্ত্রয়িতা (-তৃ)–বিণ. বি. আমন্ত্রণকারী। আমন্ত্রিত–বিণ. ডেকে আনা বা সম্ভাষণ করা হয়েছে এমন।