আমর্শ

আমর্শ [ āmarśa ] বি. ১. স্পর্শ; ২. পরামর্শ, উপদেশ; ৩. প্রণিধান, চিন্তা (পরামর্শ)। [সং. আ + √ মৃশ্ + অ]। আমর্শন–বি. উক্ত সব অর্থে।

আমরুল

আমরুল [ āma-rula ] বি. গুল্মজাতীয় টক স্বাদের শাকবিশেষ। [তু. সং. অম্ললোনী]।

আ মরি

আ মরি, আমরি [ ā mari, āmari ] অব্য. আহা মরি, মরি মরি; প্রশংসা বা বিদ্রূপের সূচক ধ্বনি (‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’: অ. প্র.)। [বাং. আ + মরি]।

আমরস

আমরস [ āma-rasa ] বি. অপক্ব বা অপরিণত রসধাতু, chyme. [সং. আম৪ + রস]।

আমরণ

আমরণ [ āmaraņa ] ক্রি-বিণ. মৃত্যু পর্যন্ত (আমরণ সংগ্রাম করা)। বিণ. মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত (আমরণ দুঃখ)। [সং. আ + মরণ]।

আমরক্ত

আমরক্ত [ āma-rakta ] বি. মলের সঙ্গে যে রোগে রক্ত পড়ে, রক্তাতিসার। [সং. আম১ + রক্ত]।

আ মর

আ মর [ ā mara ] অব্য. মরণ হোক এই উক্তি; বিরক্তি ক্রোধ ব্যঙ্গ ইত্যাদি সূচক ধ্বনি (আ মর, আমি তার কী জানি)। [বাং আ৩ + মর]।

আমদা

আমদা–আময়দা-র অনুরূপ।

আময়দা

আময়দা, আমদা [ āmaỷadā, āmadā ] বিণ. প্রচুর, অনেক, অপরিমিত। [ফা. আমাদাহ্]।