আবর্তনদণ্ড

আবর্তনদণ্ড, আবর্তনী–বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়।

আবর্তন

আবর্তন [ ābartana ] বিণ. ১. ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); ২. পরিভ্রমণ; ৩. প্রত্যাবর্তন; ৪. আলোড়ন, ঘোঁটন; ৫. বারবার করা। [সং. আ + √বৃত + অন]। আবর্তনদণ্ড, আবর্তনী–বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্তমান–বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা–ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত–বিণ. আবর্তন করা হয়েছে এমন।

আবর্ত

আবর্ত [ ābarta ] বি. ১. ঘূর্ণন; আলোড়ন (রাজনীতির আবর্ত); ২. পরিক্রমণ; ৩. ঘূর্ণিজল; ৪. ঘূর্ণিপাক; ৫. আবর্তন। বিণ. ঘূর্ণায়মান (‘কে রোধিবে সেই আবর্ত গতিকে’)। [সং. আ + √বৃত + অ]।

আবর্জনা

আবর্জনা [ ābarjanā ] বি. জঞ্জাল, নোংরা জিনিস; সম্পূর্ণরূপে বর্জনীয় জিনিস; (আল.) অবাঞ্ছিত ব্যক্তি (সংসারের আবর্জনা)। [সং. আবর্জন + আ]।

আবর্জিত

আবর্জিত–বিণ. সম্পূর্ণ পরিত্যক্ত; অবনমিত; আকৃষ্ট (আবর্জিতচিত্ত); নিয়মিত।

আবর্জন

আবর্জন [ ābarjana ] বি. ১. সম্পূর্ণ বর্জন, পরিত্যাগ; ২. অবনমন; ৩. নিয়মন। [সং. আ + বর্জন]। আবর্জিত–বিণ. সম্পূর্ণ পরিত্যক্ত; অবনমিত; আকৃষ্ট (আবর্জিতচিত্ত); নিয়মিত।

আবরু

আবরু [ ābaru ] বি. ১. মর্যাদা, (স্ত্রীজাতির) সম্ভ্রম; ২. শ্লীলতা, ইজ্জত; ৩. পর্দা, আবরণ; ৪. চোখের পাতা। [ফা. আব্রু]।

আবরিত

আবরিত–বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত (‘বর্ম-আবরিত দ্বারীর চোখে’)