আ আয়তন আয়তন [ āỷatana ] বি. ১. ক্ষেত্রমান, area; ২. ঘনমান, volume; ৩. প্রস্হ, পরিসর, বিস্তার; ৩. মন্দির, গৃহ, প্রতিষ্ঠান (অচলায়তন); ৪. যজ্ঞবেদি; ৫. (বৌ. শা.) চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়। [সং. আ + √ যত + অন]।
আ আয়ত আয়ত১ [ āỷata ] বিণ. ১. বিস্তৃত, চওড়া, টানা টানা (আয়তনেত্র); ২. (সমচতুষ্কোণ সম্বন্ধে) বিষমবাহুবিশিষ্ট (আয়তক্ষেত্র)। [সং. আ + √যম্ + ত]। আয়ত২ [ āỷata ] বি. এয়োতি। [আয়তি১ দ্র]।
আ আয় আয় [ āỷa ] বি. ১. রোজগার, উপার্জন, কোনো কাজের বা শ্রমের বিনিময়ে অর্থাগম; ২. উপস্বত্ব। [সং. আ + √অয়্ + অ]। আয়কর–বি. আয়ের উপর ধার্য কর, income tax. বিণ. আয়জনক; লাভজনক। আয়ব্যয়–বি. রোজগার ও খরচ; জমাখরচ।
আ আম্লিক আম্লিক [ āmlika ] বিণ. ১. আম্লাত্মক, অম্লযুক্ত, টক; ২. অম্লসম্বন্ধীয়। [সং. অম্ল + ইক]। আম্লিক অক্সাইড acidic oxide (বি. প.)। আম্লিক সন্ধান acidic fermentation. আম্লিকা–বি. তেঁতুল গাছ।
আ আম্ল আম্ল [ āmla ] বিণ. অম্লরসযুক্ত অর্থাত্ টক স্বাদযুক্ত। [সং. অম্ল + অ]। আম্লা–বি. ১. তেঁতুল গাছ; ২. আমলকী।