আম্রাত

আম্রাত, আম্রাতক [ āmrāta, āmrātaka ] বি. আমড়া গাছ; আমড়া ফল। [সং. আম্র + √ অত + অ, অক]।

আম্রপল্লব

আম্রপল্লব–বি. আমের পল্লব বা কচি ডাল, আমের শাখা।

আম্র

আম্র [ āmra ] বি. আম গাছ বা তার ফল। [সং. অম্র + অ]। আম্রকানন–বি. আমের বাগান। আম্রপল্লব–বি. আমের পল্লব বা কচি ডাল, আমের শাখা।

আম্মা

আম্মা [ āmmā ] বি. মা, মাতা। [সং. অম্বা-তু. উ. আম্মা; তু. আ. উম্ম]।

আম্বা

আম্বা [ āmbā ] বি. ১. স্পর্ধা, আস্ফালন; ২. বড়াই; ৩. দুরাকাঙ্ক্ষা। [দেশি]।

আম্পায়ার

আম্পায়ার [ āmpāỷāra ] বি. ক্রিকেট, হকি ইত্যাদি খেলায় বিচারক। [ইং. umpire]।

আমোদী

আমোদী (-দিন্)–বিণ. হর্ষযুক্ত; আমুদে; সুগন্ধজনক।