আয়মা

আয়মা [ āỷamā ] বি. ধর্মপ্রচারের বা পাণ্ডিত্যের পুরস্কারস্বরূপ মৌলবিরা মুসলমান শাসকদের কাছ থেকে যে নিষ্কর জমি পেতেন। [আ. আএমা]। আয়মাদার–বি. যে ব্যক্তি আয়মা জমি ভোগ করে।

আয়না

আয়না [ āỷanā ] বি. যাতে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, দর্পণ, আরশি (আয়নায় মুখ দেখা)। [ফা. আঈনা]।

আয়ত্তি

আয়ত্তি [ āỷatti ]–বি. ১. অধিকার, দখল; ২. নাগাল (আয়ত্তির বাইরে); ৩. সংযম; ৪. দক্ষতা। [সং. আ + √ যম্ + তি]। আয়ত্তীকৃত–বিণ. অধিকৃত; দখলীকৃত।

আয়ত্ত

আয়ত্ত [ āỷatta ] বিণ. ১. অধীন, অধিকৃত; ২. অধিগত (‘সমস্ত ঘটনাই মানববুদ্ধির আয়ত্ত নহে’: শরত্); ৩. কবলিত (দৈবায়ত্ত, করায়ত্ত)। বি. অধিকার (আয়ত্তের বাইরে, আয়ত্তে আনা)। [সং. আ + যত + ত]। বি. আয়ত্তি, আয়ত্ততা।

আয়তি

আয়তি১ [ āỷati ] বি. সধবার লক্ষণ বা অবস্হা; এয়োতি। [অবিধ্বত্ব > আয়ত + ই, তু. এয়োতি]। আয়তি২ [ āỷati ] বি. দৈর্ঘ্য, লম্বার দিকে বিস্তার; আয়তন। [সং. আ + √ যম্ + তি]। আয়তি৩ [ āỷati ] বি. ১. ভবিষ্যত্ কাল, উত্তর কাল; ২. ফলদানকাল; ৩. সন্তান; বংশধর। [সং. আ + √ যা + তি]।

আয়তনেত্র

আয়তনেত্র, আয়তলোচন [ āỷata-nētra, āỷata-lōcana ] বিণ. বড় ও টানা টানা চোখবিশিষ্ট। [সং. আয়ত + নেত্র, লোচন]।