আরাধন

আরাধন, আরাধনা [ ārādhana, ārādhanā ] বি. ১. উপাসনা, পূজা (দেবতার আরাধনা); ২. প্রার্থনা। [সং. আ + √রাধ্ + অন, + আ]। আরাধনীয়–বিণ. উপাসনার যোগ্য। আরাধিত–বিণ. আরাধনা বা পূজা করা হয়েছে এমন। আরাধ্য–বিণ. পূজার যোগ্য, আরাধনীয়। আরাধ্যমান–বিণ. পূজিত হচ্ছে এমন।

আরাধক

আরাধক [ ārādhaka ] বিণ. উপাসক, যে পূজা বা উপাসনা করে, পূজক (শিবের আরাধক)। [সং. আ + √রাধ্ + ণিচ্ + অক]।

আরাত্রিক

আরাত্রিক [ ārātrika ] বি. আরতি, নীরাজনা (‘আমাকে ও-পার থেকে আরাত্রিকে আহ্বান পাঠায়’: সু. দ.)। [সং. অরাত্রি + ইক]।

আয়াস

আয়াস [ āỷāsa ] বি. ১. কষ্ট, ক্লেশ; ২. দুঃখ; ৩. শ্রান্তি, ক্লান্তি; ৪. বিশেষ চেষ্টা ও যত্ন; ৫. পরিশ্রম (অনায়াস সাফল্য)। [সং. আ + √ যম্ + অ]। আয়াসসাধ্য–বিণ. বিশেষ যত্ন বা পরিশ্রমের দ্বারা সাধন করা যায় এমন।

আয়াম

আয়াম১ [ āỷāma ] বি. ১. বিস্তার, প্রসার; ২. দৈর্ঘ্য। [সং. আ + √যম্ + অ]। আয়াম২ [ āỷāma ] বি. ১. ঋতু বা মরশুম; ২. উপযুক্ত কাল। [আ. আইয়াম্]।

আয়াত

আয়াত১ [ āỷāta১. ] বিণ. আগত (যাতায়াত)। [সং. আ + √যা + ত]। আয়াত২ [ āỷāta২. ] বি. কোরানের ক্ষুদ্রতম বাক্য। [আ.]। আয়াত৩ [ āỷāta৩. ] বি. এয়োত্ব, সধ্বার চিহু। [আয়তি১ দ্র]।

আয়সী

আয়সী–বি. (স্ত্রী.) লোহার তৈরি বর্ম।

আয়স

আয়স [ āỷasa ] বি. লোহা। বিণ. লোহাসংক্রান্ত, লোহাঘাটিত, লোহানির্মিত। [সং. অয়স্ + অ]। আয়সী–বি. (স্ত্রী.) লোহার তৈরি বর্ম।

আয়মাদার

আয়মাদার–বি. যে ব্যক্তি আয়মা জমি ভোগ করে।