আ আরে আরে [ ārē ] অব্য. বিস্ময়, লজ্জা, বিরক্তি, ক্রোধ প্রভৃতিসূচক ও সম্বোধনসূচক শব্দ (আরে, তুমি কখন এলে!)। [তু. সং. অরে]।
আ আরামকেদারা আরামকেদারা [ ārāma-kēdārā ] বি. হেলান দিয়ে আরামে বসার উপযোগী চেয়ার, easy chair. [সং. আরাম + পো. cadeira]।
আ আরাম আরাম১ [ ārāma ] বিণ. সুস্হ, রোগমুক্ত (আরাম হওয়া)। [ফা. আরাম]। আরাম২ [ ārāma ] বি. ১. আয়েশ (একটু আরাম করছি); ২. সুখ, আনন্দ; ৩. বিশ্রাম; ৪. উপবন, বাগান (সংঘারাম)। [সং. আ + √ রম্ + অ]।