আরোহ

আরোহ [ ārōha ] বি. ১. উচ্চতা; ২. দৈর্ঘ্য; ৩. কটিদেশ; ৪. নিতম্ব (বরারোহা); ৫. শ্রেণী; ৬. (দর্শ.) ফল বা কার্য থেকে কারণ অনুমাণ, induction. [সং. আ + √রুহ্ + অ]। আরোহণ–বি. উপরে ওঠা। আরোহণী–বি. সিঁড়ি, সোপান। আরোহী (-হিন্)–বিণ. ১. আরোহণকারী; ২. (সংগীতে) ক্রমান্বয়ে ঊর্ধ্বদিকে গতিযুক্ত, ক্রমশ চড়ার দিকে যাচ্ছে এমন (আরোহী সুর); ৩. (দর্শ.) কার্য দেখে কারণ বিচারের প্রণালীসম্মত, inductive. স্ত্রী. আরোহিণী।

আরোপিত

আরোপিত–বিণ. আরোপ করা বা আরোপণ করা হয়েছে এমন।

আরোপণ

আরোপণ–বি. ১. আরোপ করা; ২. স্হাপন; ৩. আরোহণ করানো; ৪. ধনুকে জ্যা পরানো; ৫. শস্য রোপণ।

আরোপক

আরোপক–বিণ. আরোপকারী বা আরোপণকারী।

আরোপ

আরোপ [ ārōpa ] বি. ১. এক বস্তুতে অন্য বস্তুর গুণ বা ধর্ম সংস্হাপন, অধ্যাস (রজ্জুতে সর্পের আরোপ); ২. অর্পণ, স্হাপন; ৩. অন্যায়ভাবে বা অসংগতভাবে দায়ী করা (দোষারোপ)। [সং. আ + √রুহ্ + ণিচ্ +অ]। আরোপক–বিণ. আরোপকারী বা আরোপণকারী। আরোপণ–বি. ১. আরোপ করা; ২. স্হাপন; ৩. আরোহণ করানো; ৪. ধনুকে জ্যা পরানো; ৫. শস্য রোপণ। আরোপিত–বিণ. আরোপ করা বা আরোপণ করা হয়েছে এমন।

আরোগ্যাতীত

আরোগ্যাতীত–বিণ. যে রোগ সারে না, যে রোগের আরোগ্য সম্ভব নয়।

আরোগ্য

আরোগ্য [ ārōgya ] বি. ১. রোগমুক্তি, অসুখ সেরে যাওয়া (আরোগ্যলাভ); ২. রোগাভাব, সুস্হতা, স্বাস্হ্য। [সং. আরোগ + য]। আরোগ্যনিকেতন–বি. রোগমুক্তির চিকিত্সালয়। আরোগ্যাতীত–বিণ. যে রোগ সারে না, যে রোগের আরোগ্য সম্ভব নয়।

আরেক

আরেক [ ārēka ] বিণ. অন্য একটি বা একজন (আরেক দিন)। সর্ব. অন্য এক (একে গায় আরেকে শোনে)। [বাং. আর + এক]।