আর্টপেপার

আর্টপেপার–বি. ছবি আঁকার উপযোগী পুরু ও বড় মাপের কাগজ।

আর্টকলেজ

আর্টকলেজ–চারুকলা বা শিল্পকলা লেখার প্রতিষ্ঠান।

আর্ট

আর্ট [ ārţa ] বি. ১. চারুকলা, সুকুমার শিল্পকলা; ২. চিত্রাঙ্কন সাহিত্য নৃত্যগীতাদির অভিনয় প্রভৃতি অবলম্বনে রসসৃষ্টি; ৩. সৌন্দর্যসৃষ্টির উদ্দেশ্যে কৃত্রিম ভঙ্গি (কথা বলার আর্টি)। [ইং. art]। আর্টকলেজ–চারুকলা বা শিল্পকলা লেখার প্রতিষ্ঠান। আর্টপেপার–বি. ছবি আঁকার উপযোগী পুরু ও বড় মাপের কাগজ।

আর্জুনি

আর্জুনি [ ārjuni ] বি. অর্জুনের পুত্র। [সং. অর্জুন + ই]।

আর্জব

আর্জব [ ārjaba ] বি. ঋজুতা, ঋজুভাব। [সং. ঋজু + অ]।

আর্কফলা

আর্কফলা–বি. ১. রেফ, ব্যঞ্জনবর্ণের মাথায় (র্ ) এই চিহ্ন; ২. (ব্যঙ্গে) টিকি, চৈতন।

আর্ক

আর্ক [ ārka ] বিণ. সৌর। [সং. অর্ক + অ]। আর্কফলা–বি. ১. রেফ, ব্যঞ্জনবর্ণের মাথায় (র্ ) এই চিহ্ন; ২. (ব্যঙ্গে) টিকি, চৈতন।

আরোহী

আরোহী (-হিন্)–বিণ. ১. আরোহণকারী; ২. (সংগীতে) ক্রমান্বয়ে ঊর্ধ্বদিকে গতিযুক্ত, ক্রমশ চড়ার দিকে যাচ্ছে এমন (আরোহী সুর); ৩. (দর্শ.) কার্য দেখে কারণ বিচারের প্রণালীসম্মত, inductive. স্ত্রী. আরোহিণী।