আর্দ্র

আর্দ্র [ ārdra ] বিণ. ১. ভেজা, সজল (আর্দ্রনয়নে); ২. নরম (স্নেহার্দ্র)। [সং. √অর্দ্ + র]। বি. আর্দ্রতা।

আয়াসী

আয়াসী [ āỷāsī ] (-সিন্)–বিণ. পরিশ্রমী, যত্নশীল (উদ্দেশ্য সিদ্ধির জন্য সতত আয়াসী); উদ্যোগী। [সং. আ + √যম্ + ইন্]।

আর্থিক

আর্থিক [ ārthika ] বিণ. অর্থসম্বন্ধীয়, আর্থ (আর্থিক সচ্ছলতা, আর্থিক পরিস্হিতি)। [সং. অর্থ + ইক]।
বিষয়শ্রেণীহীন

আয়াসসাধ্য

আয়াসসাধ্য–বিণ. বিশেষ যত্ন বা পরিশ্রমের দ্বারা সাধন করা যায় এমন।

আর্থনীতিক

আর্থনীতিক [ ārthanītika ] বিণ. অর্থনীতিসম্বন্ধীয় (আর্থনীতিক পরিকল্পনা)। [সং. অর্থনীতি + ইক]।

আর্থ

আর্থ [ ārtha ] বিণ. অর্থসম্বন্ধীয়, ধনবিষয়ক (আর্থসামাজিক অবস্হা)। [সং. অর্থ + অ]।

আর্তব

আর্তব [ ārtaba ] বি. স্ত্রীরজঃ। বিণ. ১. মরশুম বা ঋতুসংক্রান্ত; ২. স্ত্রীরজঃসংক্রান্ত। [সং. ঋতু + অ]।

আর্তনাদ

আর্তনাদ–বি. কাতর বা আকুল চিত্কার; যন্ত্রণাক্লিষ্ট চিত্কার।

আর্ত

আর্ত [ ārta ] বিণ. ১. পীড়িত, দুঃখিত, ক্লেশিত, কাতর (শীতার্ত, আর্তজনের সেবা); ২. বিপন্ন। [সং. আ + √ঋ + ত]। আর্তনাদ–বি. কাতর বা আকুল চিত্কার; যন্ত্রণাক্লিষ্ট চিত্কার।

আর্টস

আর্টস [ ārţasa ] বি. ১. শিল্পকলাদি; ২. মানবিকী বিদ্যা। [ইং. arts]।