আয়েন্দা

আয়েন্দা [ āỷēndā ] বি. আগামী সময়, ভবিষ্যত্। ক্রি-বিণ. এখন থেকে, এর পর থেকে। [ফা. আইন্দা]।

আলকাতরা

আলকাতরা [ āla-kātarā ] বি. পাথুরে কয়লা ইত্যাদি থেকে তৈরি গাঢ় কালো রঙ্গের আঠালো পদার্থ। [আ. অলকত্রহ্ তু. পো. alcatrao]।

আয়ুষ্মতী

আয়ুষ্মতী [ āỷuşmatī ] আয়ুষ্মান-এর স্ত্রীলিঙ্গ।

আলংকারিক

আলংকারিক [ ālańkārika ] বিণ. অলংকারসম্বন্ধীয়; অলংকার হিসাবে ব্যবহৃত। বি. অলংকারশাস্ত্রে পণ়্ডিত ব্যক্তি। [সং. অলংকার + ইক]।

আয়ুষ্মান

আয়ুষ্মান [ āỷuşmāna ] (-ষ্মত্) বিণ. দীর্ঘজীবি, দীর্ঘ পরমায়ুযুক্ত। [সং. আয়ুঃ + মত্]। স্ত্রী. আয়ুষ্মতী।

আলকাটা

আলকাটা–বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা।

আয়ুষ্টোম

আয়ুষ্টোম [ āỷuşţōma ] বি. দীর্ঘায়ু লাভের জন্য অনুষ্ঠিত যজ্ঞ। [সং. আয়ুঃ + স্তোম]।

আল

আল১ [ āla ] বি. জমির বাঁধ, আইল, এক জমি থেকে তার পাশের জমিকে আলাদা করার জন্য নির্মিত বাঁধ। [সং. আলি]। আল২ [ āla ] বি. ১. কীটপতঙ্গাদির হুল; ২. কোনো বস্তুর সূক্ষ্ম প্রান্ত (লাট্টুর আল); ৩. বেধনাস্ত্র, awl (জুতো সেলাইয়ের আল); ৪. খোঁচা, তীক্ষ্ণ বাক্যবাণ (কথার আল)। [সং. অল]। আলকাটা–বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা।

আয়ুষ্কাল

আয়ুষ্কাল [ āỷuşkāla ] বি. জীবিতকাল, জীবনকাল, পরমায়ু। [সং. আয়ুঃ + কাল]।

আর্হত

আর্হত [ ārhata ] বিণ. ১. অর্হত্সম্বন্ধীয়; ২. জৈনধর্মসম্বন্ধীয়। বি. ১. বুদ্ধবিশেষ; ২. জৈন। [সং. অর্হত্ + অ]।