আয়োগ

আয়োগ [ āỷōga ] বি. ১. তদন্তের জন্য নিযুক্ত কমিশন বা সমিতি; ২. নিযুক্তি। [সং. আ + √যুজ্ + অ]।

আলগোছ

আলগোছ [ āla-gōcha ] বিণ. অসংলগ্ন, আলগা, আলাদা, অন্যকিছুর সংস্পর্শ থেকে মুক্ত (বাসনগুলো আলগোছ করে রাখো)। [তু. সং. অলগ্ন তু. হি. অলগ]। আলগোছে–ক্রি-বিণ. ১. আলগাভাবে, আলতো করে (কাচের বাসনগুলো আলগোছে রেখো); ২. সন্তর্পণে (আলগোছে যাও)।

আলগা

আলগা [ ālagā ] বিণ. ১. আটকানো বা সংলগ্ন নয় এমন; ২. এলায়িত, শিথিল (ফাঁস আলগা করা, আলগা খোঁপা); ৩. ফসকা (আলগা গেরো); ৪. অনাবৃত, পোশাক পরা নয় এমন (আলগা গা); ৫. আঢাকা (আলগা ভাত, তরকারিটা আলগা আছে); ৬. খোলা (দরজা আলগা); ৭. বেফাঁস, অসংযত (মুখ আলগা); ৮. আন্তরিকতাহীন (আলগা সোহাগ); ৯. অসাবধান, উদাসীন (আলগা পুরুষ); ১০. সহজেই কাবু হয় এমন (আলগা শরীর)। [সং. অলগ্ন তু. হি. অলগ্, অল্গা]।

আয়েস

আয়েস–আয়েশ-এর বানানভেদ।

আঁলখাল্লা

আঁলখাল্লা [ ām̐la-khāllā ] বি. হাঁটু পর্যন্ত ঝুলওয়ালা ঢিলে জামাবিশেষ। [আ. আল্খালিক্]।

আয়েশি

আয়েশি, আয়েসি–বিণ. আরামে অভ্যস্ত; বিলাসপ্রিয় (আয়েশি জীবন)।

আলকুশি

আলকুশি [ āla-kuśi ] বি. হুলের মতো আলযুক্ত লতাগাছ বা তার ফল। [বাং. আল২. + কুশি]।

আয়েশ

আয়েশ, আয়েস [ āỷēśa, āỷēsa ] বি. ১. সুখ (একটু আয়েশ করে নিই); ২. বিলাসিতা, বিলাস। [আ. আএশ]। আয়েশি, আয়েসি–বিণ. আরামে অভ্যস্ত; বিলাসপ্রিয় (আয়েশি জীবন)।

আলকাপ

আলকাপ [ āla-kāpa ] বি. বাংলার আঞ্চলিক লোকগানবিশেষ।