আর

আর [ āra ] সমু. অব্য. ১. এবং, ও (তুমি আর আমি); ২. এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); ৩. অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); ৪. অথবা, কিংবা (চাও আর না চাও); ৫. যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); ৬. পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); ৭. পুনরায়, আবার (আর সেকথা কেন?); ৮. এখনও (আর কেন বৃথা চেষ্টা); ৯. এখন (আর সেদিন নেই); ১০. কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); ১১. আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); ১২. অবশ্য (তুমি তো আর গরিব নও); ১৩. তদবধি (গেলে আর ফিরলে না)। বিণ. ১. অন্য, অপর (আর...

আলটপকা

আলটপকা [ āla-ţapakā ] ক্রি-বিণ. হঠাত্, আচমকা, অপ্রত্যাশিতভাবে (আলটপকা এসে হাজির)। [দেশি তু. আ. আলুফ্ফা]।

আয়িডিন

আয়িডিন [ āỷiḍina ] আইয়োডিন-এর প্রচলিত বাংলা রূপ।

আয়োজিত

আয়োজিত–বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন।

আলজিভ

আলজিভ, আলজিব [ āla-jibha, āla-jiba ] বি. গলনালির মধ্যস্হ ছোট মাংসখণ্ড, উপজিহ্বা, uvula. [সং. অলিজিহ্বা]।

আয়োজন

আয়োজন–বি. ১. জোগাড়, ব্যবস্হা; ২. উদ্যোগ; ৩. কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)।

আয়োজক

আয়োজক [ āỷōjaka ] বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন–বি. ১. জোগাড়, ব্যবস্হা; ২. উদ্যোগ; ৩. কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত–বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন।

আলগোছে

আলগোছে–ক্রি-বিণ. ১. আলগাভাবে, আলতো করে (কাচের বাসনগুলো আলগোছে রেখো); ২. সন্তর্পণে (আলগোছে যাও)।