আরক্তচক্ষু

আরক্তচক্ষু, আরক্তনয়ন, আরক্তলোচন–বিণ. ১. রক্তবর্ণ চোখযুক্ত, চোখ লাল হয়েছে এমন; ২. ক্রুদ্ধ।

আলতারাফ

আলতারাফ, আলতারাপ [ āla-tārāpha, āla-tārāpa ] বি. সিন্দুক আলমারি প্রভৃতির কপাট বন্ধ করার খিলবিশেষ। [আ. আলতর্ফ]।

আরক্ত

আরক্ত [ ārakta ] বিণ. ১. ঈষত্ রক্তবর্ণ, রক্তাভ (বিকেলের আরক্ত আকাশ); ২. গাঢ় লাল (আরক্ত চক্ষু)। [সং. আ + রক্ত]। আরক্তচক্ষু, আরক্তনয়ন, আরক্তলোচন–বিণ. ১. রক্তবর্ণ চোখযুক্ত, চোখ লাল হয়েছে এমন; ২. ক্রুদ্ধ। আরক্তমুখ–বিণ. (লজ্জায়) মুখ লাল হয়েছে এমন।

আলতা

আলতা [ ālatā ] বি. মেয়েদের পায়ের পাতার চার দিকে প্রলেপনীয় লাল রঙের তরল; লাক্ষারস। [সং. অলক্ত]।

আলটুফালটু

আলটুফালটু [ ālaţu-phālaţu ] বি. আজেবাজে কথা; অর্থহীন ও অসার কথাবার্তা (আলটুফালটু বকা)। বিণ. উক্ত অর্থে (আলটুফালটু কথা)। [দেশি]।

আরক

আরক [ āraka ] বি. ১. নির্যাস, সার (জোয়ানের আরক); ২. রস; ৩. চোয়ানো মদ। [আ. আরক্]।

আরও

আরও [ ārō ] অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. ১. অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); ২. এ ছাড়া অন্য (আরও লোকে জানে); ৩. অধিকন্তু (আরও শোনো)।

আলটাকরা

আলটাকরা [ āla-ţākarā ] বি. গলনালির উপরে টাকরার পশ্চাদ্ভাগ, soft palate. [বাং. আল২. + টাকরা]।