আয়ুষ্কর

আয়ুষ্কর [ āỷuşkara ] বিণ. পরমায়ু বাড়ায় এমন, আয়ুর্বৃদ্ধিকর। [সং. আয়ুঃ + √কৃ + অ]।

আর্ষ

আর্ষ [ ārşa ] বিণ. ১. ঋষিসম্বন্ধীয়; ২. কোনো ঋষির উক্ত যদিও ব্যাকরণবিরুদ্ধ (আর্ষপ্রয়োগ)। [সং. ঋষি + অ]।

আয়ুর্বেদীয়

আয়ুর্বেদীয়–বিণ. আয়ুর্বেদসম্বন্ধীয়; আয়ুর্বেদসম্মত।

আর্যাবর্ত

আর্যাবর্ত–বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]।

আয়ুর্বেদ

আয়ুর্বেদ [ āỷurbēda ] বি. ধন্বন্তরির উদ্ভাবিত চিকিত্সাবিদ্যা; কবিরাজি চিকিত্সাবিদ্যা। [সং. আয়ুঃ + বেদ]। আয়ুর্বেদীয়–বিণ. আয়ুর্বেদসম্বন্ধীয়; আয়ুর্বেদসম্মত।

আর্যা

আর্যা–বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ।  বি. ১. শাশুড়ি; ২. মাননীয়া নারী; ৩. সংস্কৃত ছন্দোবিশেষ; ৪. (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)।

আর্যসমাজ

আর্যসমাজ–বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা–বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ।

আয়ুবৃদ্ধি

আয়ুবৃদ্ধি [ āỷubŗddhi ] বি. আয়ু বাড়া, পরমায়ুর বৃদ্ধি (পরিমিত আহার ও নিয়মিত শরীরচর্চায় আয়ুবৃদ্ধি হয়)। [সং. আয়ুঃ + বৃদ্ধি]। আয়ুবৃদ্ধিকর–বিণ. আয়ু বাড়ায় এমন।