আরন্ধ

আরন্ধ [ ārandha ] বি. ভাদ্রমাসের সংক্রান্তির অরন্ধন। [সং. অরন্ধন]।

আলম্ব

আলম্ব [ ālamba ] বি. অবলম্বন; আশ্রয় (নিরালম্ব)। [সং. আ + √লম্ব্ + অ]। আলম্বন–বি. অবলম্বন; আশ্রয়; আশ্রয় নেওয়া; (অল.) স্হায়িভাবের সঞ্চারক বিভাববিশেষ। আলম্বিত–বিণ. অবলম্বিত; ধৃত; প্রলম্বিত। আলম্বী (-ম্বিন্)–বিণ. আলম্বনকারী; লম্বমান।

আলমারি

আলমারি [ ālama-māri ] বি. জামাকাপড় ও অন্যান্য (সচ.) দামি ও শৌখিন জিনিসপত্র রাখবার জন্য কপাটযুক্ত আধারবিশেষ। [পো. armario > ইং. almirah]।

আরদালি

আরদালি [ āra-dāli ] বি. অফিস কাছারি ইত্যাদি প্রতিষ্ঠানের বেয়ারা, পরিচারক বা পিয়ন; চাপরাশি। [ইং. orderly]।

আলমগির

আলমগির [ ālama-gira ] বি. ১. জগতের শ্রেষ্ঠ ব্যক্তি; ২. মোগল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি। [আ. ইলম + ফা. গীর]

আর্তি

আর্তি–আর্‌তি১-র বানানভেদ।

আলম

আলম [ ālama ] বি. পণ্ডিত ব্যক্তি, বিদ্বান লোক। [আ. ইলম্]।

আরতি

আরর্তি১ [ ārti ] বি. পীড়া, যন্ত্রণা, কাতরতা; দুঃখ। আর্তি-র কোমল রূপ। [সং. আ + √ঋ + তি (ভা)]।   আরতি২ [ ārati ] বি. ১. নিবৃত্তি; ২. গভীর আসক্তি, একান্ত অনুরাগ (‘বঁধুর পিরীতি আরতি দেখিয়া’: চণ্ডী)। [সং. আ + √রম্+ তি]। আরতি৩ [ ārati ] বি. প্রদীপাদি দিয়ে দেবমূর্তি বরণ; নীরাজনা। [সং. আরাত্রিক]।

আলবোলা

আলবোলা [ āla-bōlā ] বি. লম্বা নলযুক্ত হুকাবিশেষ, গড়গড়া। [ফা. আল্বলা]।

আরণ্যক

আরণ্যক–বিণ. বন্য। বি. ১. বেদের অন্যতম উপসংহারভাগ; ২. অরণ্যবাসী মৃগয়াজীবী গোষ্ঠী।